কিভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়?

সম্মানিত পাঠক প্রতিদিনের মতো নতুন আরেকটি আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই শরীর ও মনকে সুস্থ রাখার জন্য চাই সতেজ অনুভূতি। আজকের এই ব্লকের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়।

দুইজন ব্যক্তি সাইকেল চালাচ্ছে


শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার উপায় নিচে আলোচনা করা হলো:

শারীরিক ভাবে সুস্থ থাকার উপায়:

  1. সারাদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যা শরীরকে সতেজ রাখে। 

  2. খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল, শাক-সবজি, মৌসুমি ফল মুল এবং চর্বিহীন প্রোটিন জাতীয় খাবার অন্তর্ভুক্ত করুন।

  3. নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং প্রত্যেকদিন একই সময়ে ঘুমাতে হবে।

  4. প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত পানীয় বা কোমল পানিয় এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।

  5. সুষম খাদ্য বা খাদ্যের ছয়টি উপাদানই যেন খাদ্য তালিকায় থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।

  6. ওজন নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে। 

  7. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করুন, যেমন নিয়মিত হাত ধোয়া, মাক্স ব্যবহার করা ইত্যাদি।

মানসিক স্বাস্থ্যের জন্য:

  1. মানসিক প্রশান্তির জন্য একটানা কাজ না করে মনকে ফ্রেশ রাখার জন্য বিভিন্ন স্থানে ঘুরে আসতে হবে।

  2. যার যার ধর্মীয় যে বিধানগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে।

  3. যোগব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।

  4. মানসিক চাপ কমানোর জন্য একা না থেকে বন্ধুত্ব বৃদ্ধি করুন এবং সবার সাথে মিশার চেষ্টা করুন এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে 

  5. সকল প্রকার সামাজিক মাধ্যম এবং অনলাইন প্লাটফর্ম প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করুন।

মনে রাখবেন, আপনার শরীর  ও মনকে সময় দেওয়া অপরিহার্য, আর আপনি যদি শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ সনাক্ত করে এর চিকিৎসা করতে হবে। 

Previous Post Next Post