ব্যথানাশক প্রাকৃতিক খাবার

সম্মানিত পাঠক প্রতিদিনকার মতো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে আমরা আলোচনা করব শুধু ওষুধ ছাড়া কিভাবে ব্যাথা থেকে আমরা মুক্তি পেতে পারি সেই বিষয়ে। সম্মানিত পাঠক আমরা আধুনিক যুগে বসবাস করছি তাই আমরা কোনরকম শারীরিক অসুস্থতা বোধ করলে বা ব্যাথা অনুভব হলে আমরা ফার্মেসিতে যাই এবং ওষুধ কিনে খাই এবং আমরা সেই রোগ থেকে মুক্তি পাই, কিন্তু একটি বিষয় খেয়াল করেছেন কি? আমাদের পূর্বপুরুষরা কিভাবে রোগ থেকে আরোগ্য লাভ করত।  কিছু প্রাকৃতিক খাবারের মাধ্যমে, তাই আসুন আমরা সেই প্রাকৃতিক খাবার গুলো জানি এবং কোনটির কি উপকারিতা সে সম্পর্কে জানার চেষ্টা করি:

  1. লবঙ্গ: লবঙ্গের মধ্যে এন্টি ইনফ্লামেটরি ও এন্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থাকার কারণে এটি দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে

  2. জিরা: জীরা একটি প্রকৃতিক ব্যথা নাশক, যা পেট ও ডাইজেস্টিভ সিস্টেমের সাহায্য করে 

  3. হলুদ : হলুদে হলুদে ক্যালসিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি রয়েছে এছাড়াও অ্যান্টিসেপটিক ওয়েন্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে।

  4. আদা : আদার অণুশক্তি এবং এন্টি-ইনফ্লামেটরি গুনগুলি ব্যাথা উপশম করতে সাহায্য করে। 

  5. লিভ অয়েল : অলিভ অয়েলে থাকা পোলি-অনস্যাটুরেটেড ফ্যাট শারীরিক ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

  6. দই: দইয়ে থাকা প্রবায়োটিক মানুষের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।

এছাড়াও কানের ব্যথায় রসুন, বুকের ব্যথায় আপেল সিডার ভিনেগার, পুরনো ব্যথায় হলুদ, পেশির ব্যথায় পুদিনা পাতা, জয়েন্ট ও হাঁটুর ব্যথায় চেরি ফল,  আঘাতের ব্যথায় পানি, সাইনাসের ব্যথায় সজনে ডাটা, পেট ফাঁপা ও ব্যথায় আনারস, মূত্রনালীর ইনফেকশনে কালো জাম ইত্যাদি খাবার অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই খাবারগুলি একটি সুস্থ ও ব্যথা নাশক জীবনযাপনে সাহায্য করতে পারে, তবে প্রয়োজনে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। যদি কোনও ব্যথা বা সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন প্রকার ওষুধ সেবন করবেন না কারণ বর্তমানে বিভিন্ন মাধ্যমে ঔষধ সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে যা আপনাদের শারীরিক সুস্থতা আছে আপনাদের ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে।


Previous Post Next Post