যৌবন ধরে রাখার উপায় কি?

আসলে আমাদের মানবজীবন চক্রের অনেকগুলো ধাপ থাকে। আমরা শিশুকাল পার করে কিশোর কিশোরী পার করি, তারপর যৌবন আসে। কিন্তু যখন আমাদের যৌবন টা চলে আসে তখন আসলে আমরা প্রত্যেকে চাই যে এই যৌবনটাকে ধরে রাখতে অর্থাৎ যৌবন থেকে কেউ আসলে বার্ধক্যে পৌঁছাতে চায় না, যিনি ৫০ বা ৬০ উর্ধ্ব থাকেন তিনিও চেষ্টা করেন তাঁর যৌবন টা ধরে রাখতে। অর্থাৎ যিনি ৬০ বছর বয়স তিনি অনুভব করতে চান, তিনি যেন চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে থাকেন। তবে একটা কথা সত্য যে, বয়স তো আপনার বাড়বে কিন্তু কিছু নিয়ম মেনে চললে যৌবন ধরে রাখতে সাহায্য করবে। সেগুলো হলো: 



শারিরীক পরিশ্রম:

যৌবন শক্তি বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে শারীরিক পরিশ্রম একটি গুরুত্বপূর্ণ দিক। এটি মানুষের যৌবন শক্তি বৃদ্ধি, মানসিক সমৃদ্ধি এবং রোগ প্রতি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অবদান রেখে থাকে।

ব্যায়াম: নিয়মিত ব্যায়াম শারীরিক পরিশ্রমের একটি মৌলিক অংশ। আপনি যে কোন ধরনের ব্যায়াম করতে পারেন, যেমন হাঁটুপাঁজি, দৌড়, যোগাসন, এবং ওয়েট ট্রেনিং।

মানসিক সুস্থতা:

ধ্যান, মেডিটেশন বা আত্ম-সমর্থন করার মাধ্যমে মানসিকভাবে সুস্থ জীবন যাপন করা সম্ভব। আপনার মন সতেজ ও চিন্তামুক্ত রাখতে হবে । কোনও কারণে আপনি স্ট্রেস বা টেনশন করেন সেটার ছাপ কিন্তু আপনার চেহারার মধ্যে পড়বে, শরীরের মধ্যে পড়বে কারণ স্ট্রেস হরমোন এমন একটা বিষয় যা খুব দ্রুত আপনাকে কিন্তু ড্যামেজ করবে এবং আপনার অ্যান্টি এজিং লুক্টাকে কিন্তু সে নষ্ট করে দেবে।

জীবনধারা

ঘুমটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেটি কিন্তু এমন নয় যে যখন তখন ঘুমানো, যা সাস্থের জন্য ক্ষতির কারন হতে পারে।  ঘুমের টাইমটা ফিক্স করতে হবে, রাত ১০.০০টা থেকে ভোর ৩.০০ বা ৪.০০ টা পর্যন্ত যেন একটানা ঘুম হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে, পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে। পানি শরীরকে  ডিটক্স করে শরীরের বর্জ্য নিঃশকাশনে সাহায্য করে।

খাবার

যাদের আসলে রেগুলার ফুড হ্যাবিট অর্থাৎ খাবারের টাইমটা বিশেষত ঠিক রাখতে হবে।  খাবারটাকে ব্যালেন্স করতে হবে, সিজনাল খাবারগুলোকে সংযুক্ত করতে হবে, প্রত্যেকটা সিজনের খাবার খাদ্য তালিকায় যোগ  করা, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন ভাল থাকে সে বিষয়ে খেয়াল রাখা।

সর্বোপরি, একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের কর্মব্যস্ততার মাঝেও যেন আমরা আমাদের নিজেদেরকে সময় দিতে পারি। এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে পারি। তাহলেই আমরা আমাদের যৌবনটাকে ধরে রাখতে পারব।

Previous Post Next Post